অনাহুত এক সন্তানের মায়ের কাছে খোলা চিঠি



প্রিয় মা,


অবশেষে আমি ঠিক করলাম তোমার সাথে আমি কথা বলব। আমার ইচ্ছা ও মনের কথা গুলো জানাব। আমি জানতে চাই কেন তুমি এটা করলে? আমার গল্পটা ছোট। আমি তোমার ভিতরে মাত্র তিন মাস ছিলাম। আমি তোমার উষ্ণতায় ছিলাম। আমি নিরাপদ আশ্রয়ে ছিলাম। আমি জানি তুমি একজন স্পেশাল মানুষ কারন তুমি খেলেই আমি খেতে পারতাম। আমি তোমার মুখটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। নয় মাস অপেক্ষা করার জন্য অনেক দীর্ঘ সময় কিন্তু আমি অপেক্ষা করতে প্রস্তুত ছিলাম। আমি জানি আমি পারতাম।
একদিন আমি শুনতে পেলাম তুমি একটা লোকের সাথে আমার ব্যাপারে কথা বলছ। কথা বলার এক পর্যায়ে ঝগড়া বেধে গেল। লোকটা আমাকে মুক্তি দেওয়ার জন্য তোমাকে অনেক টাকা দিতে চাইল। আমি খুশি হলাম এবং এবং প্রার্থনা করতে লাগলাম কারন অবশেষে আমি তোমাকে দেখব, যাকে একমাত্র আমি চিনি এই পৃথিবীতে। কিন্তু আমি ভুল ছিলাম।
আমি ব্যাপারটা পুরো যেতে বসেছিলাম যত সময় না পর্যন্ত একটা তীক্ষ্ণ বস্তু আমাকে বিদ্ধ করল। অসহ্য যন্ত্রনায় আমার শরীরটা কেপে উঠল। আমি তোমাকে বললাম, “আমাকে রক্ষা করছ তো মা?” আবার ওই বস্তুটা ফিরে আসল, আমার কানের পাশ থেকে কেটে ফেলল, একে একে আমমার হাত পা সব কিছু। এটা ছিল এক যন্ত্রনাদায়ক অভিজ্ঞতা, এবং অবশেষে আমার মাথাটা যখন কাটল তখন আমি মারা গেলাম।
মাত্র একটা ঘন্টা সময়ের ভিতরে আমি মারা গেলাম। একটি ঘন্টা সময় লাগল একটি নিষ্পাপ তিন মাসের মানব সন্তানকে খুন করতে। আমি পুরো ঘটনাটা মনে করি অনেক কষ্টে আর নিজের কাছে প্রশ্ন করি কেন আমি এভাবে নৃশংস ভাবে খুন হলাম? কেন আমি? তুমি কেন এটা আমার সাথে করলে? এবং কেন? কেন আমাকে বাচার জন্য একটি সুযোগ দেওয়া হল না?
আমি জানি তুমি খুব সাহসিনী। একাজটার জন্য তুমিও খুব কষ্ট পেয়েছো মনে মনে। দয়া করে তোমার সৃষ্টিকর্তার কাছে জবাব দিও এই ঘৃন্য কাজটির জন্য। আমি নিজে তোমাকে ক্ষমা করে দিয়েছি। যদিও আমি তোমার মুখটা দেখতে পারিনি। আমি জানতাম তুমিই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। আমার যাত্রাপথ সৃষ্টিকর্তার দিকে ঢুকে গেল, আর আমি তোমার মুখ দেখতে পেলাম না।
আমি কিন্তু আমার স্থানে নিরাপদেই পৌছেছি। আমাকে লাল গালিচা বিছিয়ে দিয়েছিল এবং একটি পরী আমাকে অভ্যর্থনা জানিয়েছিল। কিন্তু সত্যি বলতে আমি এখনো তোমাকে ভালবাসি। একমাত্র তোমাকেই চিনতাম, জানতাম। আমি তোমারই, একমাত্র তুমিই যাকে আমি না বুঝে ভালবেসেছি।
ইতি,
তোমার অনাগত সন্তান

বিঃদ্রঃ যদি আমার পোষ্টটি ভাল লাগে তাহলে আমাকে খুজুন -- 
Facebook - SHIMUL KUMAR SARKAR
Twitter - I am Sarkar
Youtube - SHIMUL SARKAR
Wordpress - Mr Shimul Sarkar

Comments

Popular posts from this blog

স্বল্প শিক্ষিত বউ বনাম অধিক শিক্ষিত বউ ১

History of Pohela Boishakh

বাংলাদেশে ভবিষ্যতে কোন পেশার চাহিদা বেশি থাকবে?