স্বল্প শিক্ষিত বউ বনাম অধিক শিক্ষিত বউ ১
বেশকিছু দিন আগে এক বন্ধুর সাথে কথা বলছিলাম। বন্ধুটি বিয়ে করেছে বছর তিনেক। মেয়েটি এসএসসি পাস। ইন্টার দেওয়ার আগেই বিয়ে হয়েছে। বন্ধুটিকে বললাম, 'দোস্ত তোর বউকে পড়াবি না?' কলেজে ভর্তি করে দে। তখন দেখি বন্ধুটির চোখ মুখ অন্যরকম হয়ে গেল। বলল, 'না। পড়াবো না।' কেন জানতে চাইলে উত্তর দিল, বেশি পড়াশুনা করে কি হবে? দুইদিন কলেজে যাবে, ছেলেদের সাথে মিশবে। ফোনে কথা বলবে। তারপর সময় পার হলে পাখি উড়াল দেবে। তখন? মধ্যবিত্ত আমরা। একটা চলে গেলে অন্য একটা বিয়ে করতে গেলে লোকেও নানান কথা বলবে। এরকম অনেক দেখেছি। পড়াশুনা করাবো আমি, খাওয়াবো আমি আর সময় গেলে আরেক জনের সাথে?' আমি মনে মনে বললাম 'তোর বোনকে তো পড়াচ্ছিস। ইন্টার পাস করেছে। ভার্সিটি এক্সাম দেবে। অথচ বউয়ের ক্ষেত্রে তা উল্টো। ভাবলাম মানুষ তো কত রকমের হয়। থাক বাদ দেই। কিন্তু ব্যাপারটা মনে গেথে গেল। কিছুদিন পর এক ক্লোজ বন্ধুর সাথে কথা বলছিলাম। এ কথা সেকথার প্রেক্ষিতে হঠাৎ বিয়ের কথা উঠলো। সে বলল, ' আমি বিয়ে করবো অল্প বয়সী মেয়ে। তাতে মেয়ে আমার কথা শুনবে। আমি বললাম, কেন? বেশি বয়স হলে কি কথা শুনবে না? এবার বন্...

Comments
Post a Comment