উইন্ডোজ ১০ এ বিজয় ইনস্টল


যারা উইন্ডোজ ১০ ব্যবহার করেন তারা সবাই বিজয় ইনস্টল করতে গিয়ে কোন না কোন বাধার সম্মুখীন হয়েছেন। সব থেকে বড় বাধা টি হল .NetFx 3.5 পিসিতে ইনস্টল করা। এ বাধা অতিক্রম করতে দুটি উপায় রয়েছে। প্রথমটি হল নেট থেকে ইনস্টল করা। অন্যটি হল অফলাইনে ইনস্টল করা। আমি এখানে আপনাদের দুটি পদ্ধতিই শেখাবো।
পদ্ধতি ১: নেট থেকে ইনস্টল করা।
ধাপ ১: প্রথমে  Control panel যান।
ধাপ ২: Programs থেকে Uninstall a Program এ যান।
ধাপ ৩: বাম পাশ থেকে Turn Windows Features on or off এ ক্লিক করেন।
ধাপ ৪: .Net Framework 3.5 এ টিক দিয়ে  ok করুন।
ধাপ ৫: এবার নতুন একটি ডায়লগ বক্স আসবে। সেখানে Install this Feature  এ ক্লিক করুন।
তাহলে ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হবে। ২৫০ মেগাবাইটের মত লাগে। একা একাই ইন্সটল নেবে। ব্যস কাজ শেষ। এরপর বিজয় ইন্সটল করে নিন।

পদ্ধতি ২: অফলাইনে ইন্সটল করা।

এটা  করতে একটি উইন্ডোজ ১০ এর ডিস্ক লাগবে।
ধাপ ১: প্রথমে Command promt এ Right click করে Run as adminstator ওপেন করুন।
ধাপ ২: এবার  Command দিন  DISM.exe /Online /Cleanup-Image /RestoreHealth দিয়ে enter চাপুন। এটা ১০০% হতে কিছু সময় লাগবে। যেখানে যেখানে স্পেস আছে খেয়াল করে দেবেন।
ধাপ ৩: এবার উইন্ডোজ ১০ এর ডিস্কটি পিসিতে ঢোকান। তারপর ১ মিনিট অপেক্ষা করুন।
ধাপ ৪: এবার  Command দিন Dism.exe /Online /enable-feature /Featurename:NetFX3 /All /Source:G:\sources\sxs /LimitAccess দিয়ে enter চাপুন। যেখানে যেখানে স্পেস আছে খেয়াল করে দেবেন।
ব্যস কাজ শেষ। .Net Framework 3.5 ইনস্টল হয়ে গেল। এরপর বিজয় ইন্সটল করে নিন।
শুভেচ্ছা সবাইকে। ভাল থাকবেন।






Comments

  1. Nice Great post. Wonderful information and really very much useful. Thanks for sharing and keep updating Thank You so much for sharing this information. I found it very helpful.Thank you so much again.
    Tech

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

স্বল্প শিক্ষিত বউ বনাম অধিক শিক্ষিত বউ ১

History of Pohela Boishakh

বাংলাদেশে ভবিষ্যতে কোন পেশার চাহিদা বেশি থাকবে?