ভারতীয় ভিসার প্রসেস

এখন নতুন নিয়মে নিজে নিজে কোন প্রকার দালাল ছাড়া ভারতীয় ভিসার আবেদন করুন আর ঘুরে আসুন ভারতের বিভিন্ন স্থানে।
১. ভিসা আবেদন করতে হবে অনলাইনে https://indianvisa-
bangladesh.nic.in/visa সাইটটির মাধ্যমে।
২. Online visa Application এ যান এবং নিচের ভিডিও টি দেখে আবেদনটি পূরণ করুন।
এই নিয়মে....
https://www.youtube.com/watch?v=MsKIArL2Mdk
৩. এর পর নতুন নিয়মে আপনার মোবাইলে OTP verification করতে হবে।
এই নিয়মে.....
https://www.youtube.com/watch?v=6iWZ52KDsvE
৪. এপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর আবেদন পত্রটিকে প্রিন্ট করে সেই ডেট অনুযায়ী মোবাইলের এসএমএস সহ ইন্ডিয়ান ভিসা সেন্টারে জমা দিন।
৫. ইন্ডিয়ান ভিসা সেন্টারে ভিসা ফি-৬০০ টাকা Ucash এর মাধ্যমে জমা নিবে এর জন্য ১ কপি ছবি লাগবে।
ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সমুহঃ
১. অরিজিনাল পাসপোর্ট, পাসপোর্টে অন্তত ৬ মাসের মেয়াদ ও পুরাতন পাসপোর্ট থাকলে সেটা সঙ্গে জমা দিতে হবে।
২. ২টি সদ্য তোলা ছবি একটি 2x2 আর ১টি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি Ucash একাউন্ট এর জন্য।
৩. জাতীয় পরিচয় পত্র ও ইউটিলিটি বিল (যেমনঃ ইলেক্ট্রিসিটি বিল, ফোন, গ্যাস বা পানির বিল)-এর ফটোকপি।
৪. চাকরীর ক্ষেত্রে অফিসের ছাড়পত্র, ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ও শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা প্রদত্ত্ব পরিচয় পত্রের ফটোকপি সত্যায়িত করে জমা দিতে হবে।
৫. ব্যাংক থেকে $150 এন্ডোর্সমেন্ট এর সার্টিফিকেট বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের ফটোকপি বা কমপক্ষে ১০,০০০টাকা জমাকৃত ব্যাংক স্টেটমেন্ট।
৬. রেজিষ্ট্রেশন নম্বর ও এপয়েন্টমেন্ট ডেট সহ অনলাইন ভিসা আবেদন পত্রের প্রিন্ট কপি।

Comments

Popular posts from this blog

স্বল্প শিক্ষিত বউ বনাম অধিক শিক্ষিত বউ ১

History of Pohela Boishakh

বাংলাদেশে ভবিষ্যতে কোন পেশার চাহিদা বেশি থাকবে?