বোরহানি তৈরি করুন খুব সহজেই

আমি বোরহানি বানানোর ২টি পদ্ধতি দিচ্ছি আপনার পছন্দ মত বানিয়ে নিতে পারেন |

পদ্ধতি-১ :- সাধারন বোরহানি

উপকরণ:
টক দই এক কেজি,
পানি এক লিটার,
কাঁচা মরিচ বাটা আধা চা চামচ,
পুদিনা পাতা বাটা এক চা চামচ,
সাদা গোল মরিচ গুঁড়া,
সরিষা গুঁড়া এক চা চামচ,
জিরা ভাজা গুঁড়া এক চা চামচ,
ধনেপাতা বাটা এক চা চামচ,
লবণ এক চা চামচ (লাগলে আর একটু দেবেন)
বিটলবণ এক চা চামচ,
চিনি স্বাদমতো।

প্রণালী: দই, পানি ও ওপরের সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে বোরহানি পরিবেশন করতে হবে।

পদ্ধতি ২ :-শাহি বোরহানি

উপকরণ:
টকদই ৩ কেজি,
মিষ্টিদই ১ কেজি,
মালাই দেড় কাপ,
আমন্ড বাদাম (কাঠবাদাম)
৪ টেবিল-চামচ,
পোস্তদানা বাটা ১ টেবিল-চামচ,
সরিষা গুঁড়া ২ টেবিল-চামচ,
লবণ পরিমাণমতো,
বিট লবণ ১ টেবিল-চামচ,
পুদিনাপাতা বাটা ২ টেবিল-চামচ,
কাঁচামরিচ বাটা ২ চা-চামচ বা পরিমাণমতো,
সাদা গোলমরিচ গুঁড়া দেড় চা-চামচ,
জিরা (টালা গুঁড়া) দেড় চামচ,
ধনে  গুঁড়া দেড় চামচ,
পানি (দইয়ের ঘনত্ব বুঝে) আন্দাজমতো, বোরহানি বেশি পাতলা হবে না,
তেঁতুল জল (বোরহানির টক বুঝে) আন্দাজমতো।

প্রণালি: দুই কাপ পানির সঙ্গে সব মসলা মিশিয়ে ছেঁকে নিতে হবে। পাতলা কাপড় দিয়ে দই ছেঁকে নিতে হবে। সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।

Comments

Popular posts from this blog

স্বল্প শিক্ষিত বউ বনাম অধিক শিক্ষিত বউ ১

History of Pohela Boishakh

বাংলাদেশে ভবিষ্যতে কোন পেশার চাহিদা বেশি থাকবে?