মন কারাগার


মন কারাগার

পূর্ণচন্দ্রের রাতে,
সাদা মেঘের ভেলায় চড়ে,
মেঘকন্যার পরিভ্রমন।

ঠোটের প্রতিটা ভাজে ভাজে,
জোছনা ঝরে পড়ে
অপরুপা, আজ তোমায় নিমন্ত্রন।

হৃদয়ে পেতেছি আসনখানি,
রাগ করো না অভিমানী,
একটু বসে যেও
এ হৃদয়ের উষ্ণতাকে আপন করে নিও।

চন্দ্র আজ লজ্জিত
মেঘেতে মুখ লুকায়।
হৃদমাঝারে রেখেছি তোমারে
মুক্তি তোমার নাই।

Comments

Popular posts from this blog

স্বল্প শিক্ষিত বউ বনাম অধিক শিক্ষিত বউ ১

History of Pohela Boishakh

বাংলাদেশে ভবিষ্যতে কোন পেশার চাহিদা বেশি থাকবে?