Posts

Showing posts from November, 2016

উইন্ডোজ ১০ এ বিজয় ইনস্টল

যারা উইন্ডোজ ১০ ব্যবহার করেন তারা সবাই বিজয় ইনস্টল করতে গিয়ে কোন না কোন বাধার সম্মুখীন হয়েছেন। সব থেকে বড় বাধা টি হল  . NetFx 3.5  পিসিতে ইনস্টল করা। এ বাধা অতিক্রম করতে দুটি উপায় রয়েছে। প্রথমটি হল নেট থেকে ইনস্টল করা। অন্যটি হল অফলাইনে ইনস্টল করা। আমি এখানে আপনাদের দুটি পদ্ধতিই শেখাবো। পদ্ধতি ১: নেট থেকে ইনস্টল করা। ধাপ ১: প্রথমে    Control panel  যান। ধাপ ২:  Programs  থেকে  Uninstall a Program  এ যান। ধাপ ৩: বাম পাশ থেকে  Turn Windows Features on or off  এ ক্লিক করেন। ধাপ ৪:  .Net Framework 3.5  এ টিক দিয়ে  ok করুন। ধাপ ৫: এবার নতুন একটি ডায়লগ বক্স আসবে। সেখানে  Install this Feature   এ ক্লিক করুন। তাহলে ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হবে। ২৫০ মেগাবাইটের মত লাগে। একা একাই ইন্সটল নেবে। ব্যস কাজ শেষ। এরপর বিজয় ইন্সটল করে নিন। পদ্ধতি ২: অফলাইনে ইন্সটল করা। এটা  করতে একটি উইন্ডোজ ১০ এর ডিস্ক লাগবে। ধাপ ১: প্রথমে  Command promt  এ  Right click  করে  Run as adminsta...